দুই সহযোগীসহ ইউপি সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ০২:৩৯আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০২:৫৭

গ্রেফতার  
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মনিরুজ্জামান হিটলার (৩৮) নামে এক ইউপি সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৪। এসময় তার দুই সহযোগীকেও আটক করা হয়। পরে বুধবার সরিষাবাড়ী থানায় দায়ের করা অস্ত্র মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার রাত ১১ টায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান হিটলারকে দুই সহযোগীসহ তার ভবানীপুরের গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউণ্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত অন্য দুই সহযোগী হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের মো. বাজন আলীর ছেলে মো. শামীম (২৫) ও একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮)।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমাণ্ডার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বর্ণনা দিয়ে জানান, আটককৃত ইউপি সদস্য হিটলার একাধিক মামলার আসামি। জিজ্ঞাসাবাদে সে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, র‌্যাব আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি