যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ

যশোর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৬:০৭আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৬:৩২

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের (খুলনা) সহকারী পরিচালক জাকির হোসেন। সম্প্রতি কেন্দ্রে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ গ্রেফতার ও সাময়িক বহিষ্কার হয়েছেন।

সমাজসেবা অধিদফতর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জাকির হোসেন আজই যোগদান করেছেন।'

উল্লেখ্য, ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে সালিশের নামে ১৮ বন্দি কিশোরের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে তিন কিশোর নিহত হয়। আহত হয় ১৫ কিশোর। পরবর্তীতে নিহত কিশোর পারভেজের বাবা রোকা মিয়ার দায়ের করা মামলায় গ্রেফতার ও সাময়িক বহিষ্কার ওই কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে রিমান্ডে রয়েছেন। গ্রেফতার হয়েছে ওই ঘটনায় জড়িত ৮ কিশোর।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ অগ্রহণযোগ্য: রাশেদ খাঁন
বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ অগ্রহণযোগ্য: রাশেদ খাঁন
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা