কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১৭:৪১ আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৭:৪২

কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেফতার

নীলফামারীর ডোমারে অনার্স শেষ বর্ষের একজন কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় অনুকূল চন্দ্র রায় (২৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অনুকূল রায় জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমুণ্ডা গ্রামের অনীল রায়ের ছেলে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বিকাল ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় এই তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, অনুকুল দীর্ঘ সাত বছর ধরে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। মেয়েটি তাকে বিয়ের জন্য বারবার চাপ দিলেও, সে বিভিন্ন বাহানা করে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে অনুকূল ওই ছাত্রীর বাড়িতে গেলে তাকে আবারও বিয়ের করার কথা বলে। কিন্তু সে বিয়ের কথা না শুনে বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণ করে।

ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদের রায় জানান, শনিবার সকালে এসআই ঠাকুর দাস ফোর্স নিয়ে অনুকূল রায়কে মেয়েটির বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক