মেজর (অব.) সিনহা হত্যা মামলা

এপিবিএনের আরও দুই সদস্য আদালতে

কক্সবাজার প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৭:৫৯আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:৩৯

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় এপিবিএন এর আরও দুই সদস্য আদালতে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্যকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১ টার দিকে তাদের কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্ন ফারাহর আদালতে হাজির করে তদন্ত সংস্থা র‌্যাব।

এরা হলেন এপিবিএন'র এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব। এই দুই সদস্যকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা মামলা

এর আগে বুধবার সন্ধ্যায় এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন একই ম্যাজিস্ট্রেট আদালতে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় নিহতের বোনের দায়ের করা মামলায় আসামি হিসেবে অভিযুক্ত পুলিশের ৯ সদস্যের মধ্যে ৭ সদস্যকে গ্রেফতার দেখানো হয়। এরপর এ ঘটনায় পুলিশ যে পৃথক মামলা করেছিল সে মামলার তিন সাক্ষীকে র‌্যাব নিজেদের হেফাজতে নেয় ও পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়। এরপর হত্যার ঘটনাস্থল এপিবিএন চেকপোস্টে হওয়ায় দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন, গণশুনানির মাধ্যমে স্থানীয় বিভিন্ন ব্যক্তির বক্তব্য গ্রহণ শেষে এপিবিএনের তিন সদস্যকেও গ্রেফতার করে র‌্যাব। গত ২৩ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার