রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৫, ০২:০৬আপডেট : ১৪ মে ২০২৫, ০২:০৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন একদল যুবক। 

মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে গেলে সেখান থেকে বের করে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়। নির্মলেন্দু দাশ রানা (৪৫) নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনায় জড়িত অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ২৬ নেতার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর মামলা করেন জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন। এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় আত্মগোপনে চলে যান রানা। পরবর্তী সময়ে জামায়াতের নেতা শাহ আলাউদ্দিন সঙ্গে টাকার বিনিময়ে মামলাটি আপোসের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় শাহ আলাউদ্দিনকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রানাকে আসামি করে আরেকটি মামলা করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে রিকাবীবাজার এলাকায় ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান রানাসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ সময় নবীগঞ্জের কয়েকজন ছাত্রনেতা রানাকে দেখে সেখান থেকে বের করে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, চেয়ারম্যান রানাকে মারধর ও আটকের খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী