পদ্মায় জেলেদের জালে ৪৬ কেজির বাঘাআইড়

রাজবাড়ী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮

গোয়ালন্দে জেলেদের জালে ওঠে ৪৬ কেজির বাঘাআইড় জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৬ কেজি ওজনের বিশাল এক বাঘাআইড় মাছ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ফেরিঘাটের অদূরে মো. মমিন মোল্লার জালে মাছটি ধরা পড়ে।

সকালে দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে মাছটি নিয়ে এলে ঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি এক হাজার ৫০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৩০০ টাকায় কিনে নেন।

এ সময় মাছটি এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রাসহ ফেরিঘাটের যাত্রীরা।

মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা জানান, মাছটি বিক্রির আশায় ঢাকায় পাঠানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রেজাউল শরীফ জানান, সারা বছর নদীর এ এলাকায় বড় মাছ খুব বেশি একটা ধরা পড়ে না। তবে বর্ষায় প্রায় মৌসুমজুড়েই এই এলাকায় বড় বড় মাছ দেখা যায়। আর বর্ষার শেষে বড় মাছগুলো বেশি ধরা পড়ে। এতে জেলেরা সারা বছরের চেয়ে এ সময়টায় একটু বেশি আর্থিকভাবে লাভবান হন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম