ময়মনসিংহ জেলা ও মহানগরীতে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪২




ময়মনসিংহ জেলা ও মহানগরীতে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ ময়মনসিংহ বিভাগের জামালপুর এবং শেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে সচল হওয়ার পর রাতে নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। তবে ময়মনসিংহ জেলা ও মহানগরীতে এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। কখন অবস্থা স্বাভাবিক হবে সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছে না ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ।

বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ সরকার বলেন, বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল হয়েছে। বিকাল ৪টার দিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর এবং শেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ সচল হয়। রাতে নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

ময়মনসিংহ মহানগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ময়মনসিংহ মহানগরীর মেডিক্যাল, চরপাড়া, বিসিক, বাউন্ডারি রোড, গাঙ্গিনার পাড়, ক্যাডেট কলেজ, দিগারকান্দাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বাকি এলাকাগুলোর বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ চলছে।

এদিকে বিদ্যুতের অভাবে মহানগরীর বাসা-বাড়িতে পানি সমস্যা দেখা দিয়েছে। রান্না ও টয়লেটের কাজ সারতে বেকায়দায় পড়েছেন নগরবাসী। অনেকে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে নলকূপ থেকে পানি সংগ্রহ করে এনে রান্না ও অন্যান্য কাজ সারছেন।   

প্রসঙ্গত, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালিতে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন:
এখনও অন্ধকারে ময়মনসিংহের ৩ লাখ গ্রাহক

ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী