বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা বাড়লো

নেত্রকোনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৫

ট্রলার ডুবি নেত্রকোনার কলমাকান্দায় গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ। উদ্ধারকৃতরা হচ্ছেন রতন মিয়া (৩৫) ও মনিরা (৫)। এ নিয়ে ট্রলারডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

মনিরা ট্রলারডুবির ঘটনায় দায়ের করা মামলার বাদী ওহাব আলীর মেয়ে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ও দুপুর আড়াইটায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এদিকে ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার ছয় জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রলারডুবিতে মারা যাওয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশার ইনাতনগর গ্রামের লুৎফুন্নাহারের স্বামী ও মনিরার বাবা আব্দুল ওয়াহাব বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পরে বাল্কহেডের চালক আবদুল, লস্কর বাপন মিয়া, জাফর আলী, বাবুর্চি বাদল, সুকানি সোহাগ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। এদিকে ট্রলার চালক সোহাগ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের কাছে ট্রলারডুবিতে সর্বশেষ দুই জন নিখোঁজ রয়েছে এমন তথ্য ছিল। এই দুই জনেরই লাশ উদ্ধার করা হলো।’

বুধবার সকালে কলমাকান্দা উপজেলার রাজানগর এলাকার গোমাই নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে ১০ জন মারা যায়।

আরও পড়ুন-

নেত্রকোনায় ট্রলারডুবি, ১০ জনের লাশ উদ্ধার (ভিডিও)

নেত্রকোনায় ট্রলারডুবিতে মারা যাওয়া সবাই একই গ্রামের বাসিন্দা (ভিডিও)

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে