ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

কক্সবাজার প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৭

আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে। (ফাইল ছবি)  
কক্সবাজারে বন্দুকযুদ্ধের নামে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে ১১টি হত্যা মামলা আদালতে গৃহীত হয়েছে। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিহত মিজানুর রহমানের বোন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা নুর নাহার বাদী হয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩)  হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জুলকারনাইন জিল্লু। তিনি জানান, ভিকটিম মিজানুর রহমান মোবাইল ব্যাংকিং পরিচালনা করে জীবিকা নির্বাহ করতো। গত ৫ই এপ্রিল সকালে টেকনাফ উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে একদল পুলিশ গিয়ে তার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং মিজানের পরিবার সদস্যদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণে বাঁচতে মিজানের পরিবার ধারকর্য করে দুই লাখ টাকা দেয়। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রাত পৌনে বারোটার দিকে ‘বন্দুকযুদ্ধ’-র নাটক সাজিয়ে মিজানুরকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় বিচার দাবি করেছেন নিহত মিজানুর রহমানের বোন নুরনাহার। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মেজর (অব.) সিনহা হত্যা মামলা ছাড়াই টেকনাফ থানা থেকে বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে এটি ১১তম হত্যা মামলা হিসেবে আদালতে নথিভুক্ত হয়েছে। এছাড়াও আরও দুটি আবেদন জমা পড়েছে। তবে মহেশখালীতে দায়ের করা একটি মামলা আদালত গ্রহণ করেনি। 

আরও পড়ুন: 

ওসি প্রদীপ এখন চট্টগ্রাম কারাগারে

ওসি প্রদীপসহ ৫৬ জনের বিরুদ্ধে আরও দুই মামলার আবেদন

ওসি প্রদীপের বিরুদ্ধে আরও দুই মামলা

ওসি প্রদীপের বিরুদ্ধে ৮ নম্বর হত্যা মামলা দায়ের

ওসি প্রদীপের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা দায়ের

ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

ওসি প্রদীপসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলার এজাহার

ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

বন্দুকযুদ্ধের ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশসহ ২৯ জনের বিরুদ্ধে করা আবেদন খারিজ

এবার মহেশখালীতে ওসি প্রদীপসহ ২৯ জনকে আসামি করে মামলা

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম