গোপনে ছবি তোলায় নাখোশ মেয়র

বরিশাল খবর-এর সম্পাদকসহ তিন জন কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

ডিজিটাল নিরাপত্তা আইন  

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কীর্তনখোলা নদীর তীরে পরিবারসহ বেরানোর সময় গোপনে তাদের ভিডিও ধারণ করায় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাত ১টার দিকে কীর্তনখোলা নদীর তীর থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে পাপারাজ্জির এমন অভিযোগে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন। এরা হচ্ছেন: অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবর’-এর সম্পাদক মামুনুর রশীদ নোমানী, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন যুবলীগের কথিত সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা ও তাদের সহযোগী লাবু গাজী।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শনিবার রাতে মেয়র তার স্ত্রী সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় অভিযুক্তরা অনুমতি ছাড়াই অসৎ উদ্দেশ্যে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে মেয়রের লোকজন তাদের চ্যালেঞ্জ করলে ওই ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের আটক করে থানায় সোপর্দ করে।

ওসি আরও জানান, ওই রাতে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল