মসজিদে বিস্ফোরণ: ১১ জনের সাক্ষ্যগ্রহণসহ সিআইডির আলামত সংগ্রহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:০০

বিস্ফোরণস্থল মসজিদে সিআইডির তদন্ত দল (ফাইল ছবি) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে সিআইডি পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাস্থল মসজিদটির ভেতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, তদন্তের ধারাবাহিক কাজের অংশ হিসেবে মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। তাদের মধ্যে স্থানীয় মুসল্লি এবং হতাহতদের স্বজনরাও রয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে মসজিদের ভেতরের বিভিন্ন স্থান পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে সিআইডির এই তদন্ত দল।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে এই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ৩১ জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ জনকে সেখানকার আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার একদিন পর ৬ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে।


আরও পড়ুন:
তদন্ত বলছে জমে থাকা গ্যাসের কারণেই মসজিদে বিস্ফোরণ

মসজিদে বিস্ফোরণ মামলাটি সিআইডিতে, দায়িত্ব পেয়েই কাজ শুরু

মসজিদে বিস্ফোরণ: যেভাবে কাজ করছে সিআইডি

সেই মসজিদের সামনে ৩৬টি অবৈধ পানির লাইন

গ্যাস পাইপলাইনে ৬টি ছিদ্র, মসজিদ কমিটির ওপর দায় চাপালো তিতাসের তদন্ত কমিটি

 

 


/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি