ইউএনও’র ওপর হামলার মামলা: আসামি রবিউল আরও ৩ দিনের রিমান্ডে

দিনাজপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

  দিনাজপুরের ঘোড়াঘাটের আমলি আদালতে তোলা হয়েছে ইউএনও ওয়াহিদার ওপরে হামলা মামলার আসামি রবিউলকে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় পুলিশের দাবি করা একমাত্র আসামি রবিউল ইসলামকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ঘোড়াঘাট আমলি আদালত-৭ এর বিচারক আনজুমান আরা এই আদেশ প্রদান করেন। এর আগে আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি ওসি ইমাম জাফর বলেন, ৬ দিনের রিমান্ড শেষে আসামি রবিউলকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত যাবতীয় দিক বিবেচনা করে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাকে রিমান্ডে নিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করবো।

রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনও আবেদন দেইনি।

এর আগে রবিউলকে ছয় দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট আমলি আদালত-৭-এ তোলা হয়। দীর্ঘ সময় শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। এ সময় পুলিশ জানায়, আসামি রবিউলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পেয়েছেন তারা।

এদিকে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিউল এ ঘটনার একমাত্র পরিকল্পনাকারী এবং হামলাকারী সে নিজেই বলে জানিয়েছে। আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে। তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে তার পরনের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকেশন বিষয়গুলো আলামত হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে। এসব আলামত বিচারকাজে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্দেহভাজন হওয়ায় প্রযুক্তির মাধ্যমে রবিউলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করে। গত ১২ তারিখে এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, রবিউল দায় স্বীকার করে জানিয়েছে এ ঘটনায় প্রধান পরিকল্পনাকারী এবং একমাত্র হামলাকারী সে নিজে। পরে তাকে ওই দিনেই আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।

আদালতের বিচারক তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন থেকেই রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে তার ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই মামলা হলে পরদিন স্থানীয় যুবলীগ নেতা আসাদুলসহ তিনজনকে আটক করে র‌্যাব। তবে মামলাটি তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে জিজ্ঞাসাবাদ ও অতিরিক্ত তদন্তে এ মামলায় ওইজনের পর কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শেষে ইউএনও’র বাসার বরখাস্ত মালি রবিউলকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পর রবিউল স্বীকার করেছে সে এ মামলার একমাত্র আসামি। এ ঘটনায় আহত ইউএনও ওয়াহিদা ও তার বাবা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

আরও পড়ুন:

ইউএনও ওয়াহিদাকে হামলা: ছয় দিনের রিমান্ড শেষে আদালতে রবিউল

ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি, এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

ঘোড়াঘাট ইউএনওকে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে আটক

ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের 

‘জাহাঙ্গীর ও আসাদুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন আমারও’

আগেও হামলা চালিয়েছে যুবলীগের জাহাঙ্গীর ও আসাদুল!

ইউএনও ওয়াহিদার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা

ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার

ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দুই জন আটক

ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা

ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার

ইউএনও’র ওপর হামলাকারী ছিল পিপিই পরা

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও’র ওপর হামলা 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম