ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা

দিনাজপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২৯

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে হাতুড়ি দিয়ে মুখমণ্ডল ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট থানায়  এ সংক্রান্ত এজাহার দায়ের করেন আক্রান্ত ইউএনও’র ভাই মো. শেখ ফরিদ উদ্দিন। এজাহারে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করেছেন তিনি। ঘোড়াঘাট থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে মামলা হিসেবে লিপিবদ্ধ  করেছে। 

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, ইউএনওর ভাই মো. শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে এই এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, রাত ১টা ০৫ মিনিট থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে দুষ্কৃতকারীরা সরকারি বাসভবনের ভেন্টিলেটর দিয়ে মইয়ের মাধ্যমে প্রবেশ করে। এসময় ইউএনও জেগে গেলে তার কাছে আলমারির চাবি এবং কোথায় কী আছে জানতে চায় দুর্বৃত্তরা। এ সময় ইউএনও অস্বীকৃতি জানালে দুষ্কৃতকারীদের হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের হাত থেকে রেহাই পেতে রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার করেন। এসময় পাশের ঘর থেকে ইউএনও’র বাবা আসলে তাকেও আঘাত করে দুষ্কৃতকারীরা। এতে দুজনেই রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে গেলে তাদেরকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সকাল সাড়ে ছয়টার দিকে তার বাবা জ্ঞান ফিরে পেয়ে ভেতর থেকে ডাকাডাকি করলে নৈশ প্রহরী নাজিম হোসেন পলাশ এগিয়ে যায়। কিন্তু বাড়ির সিঁড়ির ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় পলাশ মই দিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরের শয়নকক্ষে প্রবেশ করে। সেখানে ইউএনওকে মৃতপ্রায় অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি করলে কোয়ার্টারের আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং দ্রুত রংপুরে প্রেরণ করে।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে তার ও তার বাবার ওপর হামলা করে দুর্বৃত্তরা। এর আগে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। গুরুতর আহত ইউএনও ও তার বাবাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ইউএনও ওয়াহিদাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশে নেওয়ার চেষ্টা চললেও তার শারীরিক অবস্থা ভালো নয় বলে তা সম্ভব হচ্ছে না। তবে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে বৃহস্পতিবার রাতে তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

আরও পড়ুন:

ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

 

ইউএনও’র ওপর হামলার ঘটনায় পুলিশের সব তদন্ত ইউনিট মাঠে: ডিআইজি দেবদাস ভট্টাচার্য

 

ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, বিদেশে নেওয়ার পরিস্থিতিও নেই

 

ইউএনও’র ওপর হামলায় অংশ নেয় পিপিই পরা দুই ব্যক্তি

 

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

 

এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার

 

ওয়াহিদার চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

 

ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

 

ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার

 

ইউএনও ওয়াহিদার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

প্রথম অস্ত্রোপচার শেষ হয়েছে ওয়াহিদার

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম