ডোমারে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৬

নীলফামারী

নীলফামারীর ডোমারে ইয়াছিন আলী (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ বুধবার (২৩ সেপ্টেম্বর) উদ্ধার করেছে পুলিশ।

সে উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী গ্রামের মাঝাপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে ও গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

লাশ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত ইয়াছিনের মা রুমি বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঘরের ভেতরে ছেলের ঝুলন্ত মরদেহ খেতে পান তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা এসে ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: ববি হাজ্জাজ
বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: ববি হাজ্জাজ
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি