যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদে চারজনের মনোনয়নপত্র জমা

যশোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৮

যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরজাহান ইসলাম নীরা মরোনয়নপত্র জমা দিচ্ছেন।  
যশোর সদর উপজেলার চেয়ারম্যানের শূন্য পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর সন্ধ্যায় এই চারজনের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

এরা হলেন আওয়ামী লীগের (নৌকা মার্কা) নূরজাহান ইসলাম নীরা, বিএনপির (ধানের শীষ) মোহাম্মদ নূর-উন-নবী। এছাড়া স্বতন্ত্র হিসেবে জমা দেওয়া অন্য দুজন হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

যশোরে সদর উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নূর উন নবী মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলার চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যশোরের সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবির জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার চেয়ারম্যানের পদ ত্যাগ করে শাহীন চাকলাদার যশোর-৬ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এ কারণে এ বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবার উৎকর্ষে রিজুভা ওয়েলনেস ও অ্যাশিউর হেলথ ফাউন্ডেশনের সমঝোতা
স্বাস্থ্যসেবার উৎকর্ষে রিজুভা ওয়েলনেস ও অ্যাশিউর হেলথ ফাউন্ডেশনের সমঝোতা
ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া বিএনপি নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া বিএনপি নেতাকে সব পদ থেকে অব্যাহতি
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর, ২০২৬)
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’