তরকারিতে লবণ বেশি দেওয়ায় ছোটভাইকে খুন!

মাগুরা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৭

মাগুরা

রান্না খারাপ হওয়ায় উত্তপ্ত তর্কের এক পর্যায়ে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক সাখাওয়াত হোসেনকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশে দিয়েছে এলাকাবাসী। মগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর হোসেন।

তাদের বাবার নাম লিয়াকত মোল্যা।

প্রতিবেশী শাহানাজ হোসেন জানান, বুধবার সকালে বড়ভাই সাখাওয়াত রাজমিস্ত্রির কাজে যায়। বাড়িতে মা-বাবা না থাকায় ছোট ভাই আলমগীর দুপুরের খাবার রান্না করে। দুপুরে কাজ থেকে ফিরে খাবার খেতে গেলে রান্না করা ভাত নরম ও তরকারিতে লবণ বেশি হওয়ায় বড় ভাই সাখাওয়াত রেগে যায়। এসময় ছোট ভাই আলমগীর যা আছে তাই খেতে বলে, অন্যথায় নিজে রান্না করে খাওয়ার কথা জানায়। এতে বড় ভাই প্রচণ্ড রেগে গিয়ে লোহার রড দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ছোট ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বড় ভাই পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় আলমগীরকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে আলমগীরের মৃত্যু হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। তবে বড় ভাই সাখাওয়াত মোল্যাকে এলাকাবাসী বৃহস্পতিবার বিকালে আটক করে পুলিশে দিয়েছে।

/টিএন/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়