জলাবদ্ধতা থেকে মুক্তি দাবি সাতক্ষীরার চারটি ইউনিয়নের মানুষের

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৬

জলবদ্ধতা থেকে মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিসের সামনে সদর উপজেলার চারটি ইউনিয়নের সহস্রাধিক মানুষের মানববন্ধন।  
জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিষ্কাশনের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়নের পানিবন্দি মানুষ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পানিবন্দি সহস্রাধিক মানুষ উপস্থিত হয়ে  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী এলাকাবাসী নাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইলিয়াস হোসেন, সোহাগ খান, আব্দুর রাজ্জাক, বিকাশ দাস প্রমুখ।

বক্তারা বলেন, প্রাণ সায়র খাল খননের অনেক আগেই খালে বেঁড়িবাধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষনে পানিতে নিমজ্জিত হয়েছে বাড়ি-ঘর, ফসরি জমি, মৎস্যঘের ও পুকুর। গবাদি পশু ও হাঁস-মুরগি রাখার জায়গাটুকু পর্যন্ত নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তাও। জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বক্তারা বলেন, শুকনা মৌসুমের আগেই প্রাণ সায়র খাল খননের টেন্ডার হলেও তখন খাল খনন করা হয়নি। বক্তারা এ সময় অনতিবিলম্বে সাতক্ষীরা প্রাণ সায়র খালের ওপর দেওয়া বাঁধ কেটে পানি নিষ্কাশন করার জোর দাবি জানান।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি