দেয়াল চাপা পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৮

ভেঙে পড়া দেয়াল মাগুরা শহরের কলেজপাড়ায় দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগ উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুই শ্রমিক হলেন– রোমান হোসেন (৩০) ও রাসেল (২২)। রোমান সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। রাসেল নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

আহত শ্রমিক রমজান (২২) ও শাকিলকে (২৩) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, শহরের কলেজ পাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। কাজ চলাকালে রোকেয়া বেগম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির পশ্চিমদিকের সীমানা প্রাচীরটি ভেঙে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের উপর ভেঙে পড়ে। এ সময় রোমান নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর তিন নির্মাণ শ্রমিক। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে হতাহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাসেল মারা যান। 

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম