২১ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলক ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৯

ফেরি

২১ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় পুরোপুরি বন্ধের পর সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফেরিটি চালু হয়। তবে সারাদিনে মাত্র ৩টি ফেরি যানবাহন পারাপার করেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুর থেকে চায়না চ্যানেলে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষামূলক তিনটি ফেরি চলাচল করে। শিমুলিয়াঘাট থেকে কুমিল্লা ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ফরিদপুর ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি আসে। তিনটি ট্রিপে ফেরিগুলো যানবাহন পারাপার করে। ক্যামেলিয়া ফেরিটি আসার সময় নাব্য সংকটের কবলে পড়ে আটকে গিয়েছিল। সন্ধ্যার পর ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, দুপুরে শিমুলিয়া ঘাটে ৫০টির মতো ট্রাক ও ১৫টির মতো ছোট গাড়ি ছিল। খুব জরুরি প্রয়োজন ছাড়া এই নৌরুট ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। সকাল থেকে নতুন গাড়ি পারের জন্য আসছে না। যেসব গাড়ি ঘাটে আছে এসব গতকাল থেকেই পারের জন্য ছিল বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি