টিভি দেখতে আসা শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক

গাজীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে পাশের বাড়িতে টিভি দেখতে গিয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর নাঈম হোসেনকে (১৪) আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বৈরাগীবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কিশোর ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ খান এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সকালে পাশের বাড়ি থেকে নাঈমের বাড়িতে টিভি দেখতে যায় ওই শিশু। বাড়ি ফাঁকা থাকায় শিশুকে ধর্ষণ করে কিশোর নাঈম। শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে বিষয়টি প্রকাশ হয়। এলাকাবাসী অভিযুক্ত নাঈমকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি