শাশুড়িকে জিম্মি করে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ০৬:১৭আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৬:২৫

বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানার (৪১) বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মুখে শাশুড়িকে জিম্মি করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শাশুড়ি দেলওয়ারা বেগম বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সদর থানায় তার বিরুদ্ধে এজাহার করেছেন। এতে তার মেয়ে আকিলা সরিফা সুলতানা খানম আঞ্জুয়ারাকেও অভিযুক্ত করা হয়েছে। এর আগেও চার শ্যালিকা রানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন।

তবে আওয়ামী লীগ নেতা রানা দাবি করেন, ভায়রা ও শ্যালিকারা তার শাশুড়িকে জিম্মি করে থানায় মিথ্যা এজাহার দিতে বাধ্য করেছেন। এছাড়া ভায়রারা জামায়াত-বিএনপির ডোনার। তারা তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।

শুক্রবার (২ অক্টোবর) সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, এজাহার পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রানার শাশুড়ি বগুড়া শহরের কাটনারপাড়ার মরহুম সেখ সরিফ উদ্দিনের স্ত্রী দেলওয়ারা বেগম এজাহারে উল্লেখ করেন, তার শরীরিক অসুস্থতার কারণে গত পাঁচ বছর জামাই আনোয়ার হোসেন রানা ও মেয়ে আকিলা সরিফা সুলতানা খানম আঞ্জুয়ারা তার বাড়িতেই থাকেন। অসুস্থতার সুযোগে ও তাদের প্রস্তাবে মৌখিকভাবে বিভিন্ন ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন তাদের। পরবর্তীতে সরিফ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার কাম ক্যাশিয়ার নজরুল ইসলাম, সরিফ সিএনজি লিমিটেডের ম্যানেজার হাফিজার রহমান ও দেলওয়ারা-সেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটের ম্যানেজার ও রানার সহকারী তৌহিদুল ইসলাম যোগসাজসে জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নেয়। তারা ধারালো অস্ত্রের মুখে স্ট্যাম্প, ব্যাংকের চেক, এফডিআর ও ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্রে স্বাক্ষর নেয়। পরবর্তীতে ভুয়া কাগজ সৃষ্টি করে ২০১৫ সালের ১ জুন থেকে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের এফডিআর ভেঙে ৫০ কোটি টাকা আত্মসাৎ করে। এছাড়া ব্যবসা ও ব্যাংক থেকে আরও ৫০ কোটি টাকা উত্তোলনের পর আত্মসাৎ করেছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রধান আসামি আনোয়ার হোসেন রানা ওরফে ক্যালা আগ্নেয়াস্ত্র ধরে এসব ফাঁস না করতে নিষেধ করেছে। হত্যার হুমকি দেওয়ায় তিনি এতদিন বিষয়টি গোপন রাখেন। গত ২১ সেপ্টেম্বর আসামি জামাই আনোয়ার হোসেন রানা ওরফে ক্যালা ও মেয়ে আকিলা সরিফা সুলতানা খানম আঞ্জুয়ারা বিভিন্ন আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে চলে যায়।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি