পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১২:২০আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৩:৩১

রায়হান উদ্দিন সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। স্বামীকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ এনে রবিবার (১১ অক্টোবর) রাতে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৌমেন মৈত্র। তিনি জানান, মামলায় এজাহার নামীয় কোনও আসামি নেই।

মামলায় এজাহার নামীয় আসামি না থাকলেও বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে টাকা চেয়ে রায়হান যে নম্বর থেকে ফোন দিয়েছিলেন তা এজাহারে উল্লেখ করা হয়। মামলায় ফাঁড়িতে ১০ হাজার টাকা নিয়ে যাওয়াসহ ঘটনার বিশদ বর্ণনা দেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, কে বা কারা রায়হানকে ধরে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করার পাশাপাশি তার হাতের নখ তুলে ফেলে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে রায়হানের শরীর ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে রায়হানকে নেওয়া হলে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান।

ঘটনার তদন্তের বিষয় জানতে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এছাড়া মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকারও ফোন ধরেননি।

উল্লেখ্য, রায়হান নামের ওই যুবককে বন্দরবাজার থানা পুলিশ গতকাল শনিবার বিকালে আটক করে। পরদিন ভোরে তার মৃত্যু হয়। শরীরে নির্যাতনে দাগ থাকায় রবিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকাল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এশার নামাজের পর জানাজা শেষে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় শুরু থেকেই রায়হানকে নির্যাতন করে হত্যার অভিযোগ করে যাচ্ছে তার পরিবার। এদিকে প্রথমদিকে পুলিশ রায়হানের ছিনতাইকালে গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে দাবি করলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সিসিটিভির ফুটেজে এর সত্যতা মেলেনি। 

আরও পড়ুন: 

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ

গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে, দাবি কাউন্সিলরের

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান