আখের বাম্পার ফলন, দামে খুশি চাষি

পটুয়াখালী সংবাদদাতা
১৪ অক্টোবর ২০২০, ১২:১৫আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:২৫

আখের বাম্পার ফলন, দামে খুশি চাষি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আখের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা ন্যায্য মূল্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নেই কমবেশি আখের আবাদ হয়েছে। চরাঞ্চলের আবাদি ও অনাবাদি জমিতে কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যাপকভাবে আখের চাষ করেছেন। এবারের ফলনে কৃষকদের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মেদও আনন্দ প্রকাশ করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতর সূত্র থেকে জানা গেছে, চলতি বছর উপজেলার কৃষকরা লোকসান কমাতে ও অধিক লাভের আশায় আখ চাষের দিকে ঝুঁকে পড়েছেন চাষিরা। এই ফসল আবাদ করলে ৭ থেকে ৮ মাসের মধ্যে বাজারজাত করা যায় । চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে।

দশমিনা এলাকাটি নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় যে কোনও ফসল চাষাবাদের জন্য এখানের মাটি বেশ উপযোগী। উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে অসংখ্য খাল ও নদী বয়ে গেছে। এই অঞ্চলে নদী বিধৌত পলিমাটি জমিকে উর্বর করছে। কৃষক কবির মিয়া বলেন, 'আখ আবাদ করার পর একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়।'

চাষি ইউনুছ আলি বলেন, 'আখ চাষ করলে অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। কিন্তু ঠিকমতো পরিচর্যা করতে হয়। মৌসুমের শেষ সময়ে আখের ফলন ভালো হওয়ায় কৃষকরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন