পটুয়াখালীর মহিপুরে অস্ত্রসহ আটক ২

পটুয়াখালী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ০১:২৮আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০১:৩৪

পটুয়াখালী পটুয়াখালীর মহিপুর থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। আটকরা হলো পটুয়াখালীর মহিপুর থানার সুধীরপুর গ্রামের এছহাক জোমাদ্দারের ছেলে সোহাগ জোমাদ্দার (৩০) ও একই গ্রামের সফদার খন্দকারের ছেলে ফারুক খন্দকার (৫০)।

শনিবার (১৭ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের জানা যায় মহিপুর থানাধীন একটি মাছের আড়তের সামনে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের জন্য অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দলটি কৌশলগতভাবে ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করা হয়।

স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তাদের হেফাজতে অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামিরা আড়ৎ ঘরের ভেতর থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড গুলি এবং দুটি চাপাতি বের করে দেয়।

এ ঘটনায় র‌্যাব-৮-এর ডিএডি মো. মোক্তার হোসেন বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম