কালেরপাড়া ইউপির উপনির্বাচনে নৌকা প্রার্থীর বিজয়

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ২১:০২আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:০৬

হারেজ উদ্দিন আকন্দ

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে ৬ হাজার ৫০ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হোসেন শিপন (মোটরসাইকেল) পেয়েছেন ৪ হাজার ৩২৮ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের ৬৮টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়।

নির্বাচনে অন্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তরিকুল ইসলাম (ঘোড়া) ৩ হাজার ৪০৯ ভোট এবং লিটন আহমেদ (আনারস) ১৯৯ ভোট পেয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল কালেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফটিক নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারণে তিনি ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান। পরদিন নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। ২০ অক্টোবর উপনির্বাচনের তফসিল হয়।

সন্ধ্যায় ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বে-সরকারি ভোটের ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী