পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৯:২২আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৯:২৪

পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সরকারি কাজে বাঁধাপ্রদান ও কর্তব্যরত পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে ছাত্রলীগ নেতা মমিন শেখকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওমর আলী মোল্লার পাড়া গ্রামের মো. হামেদ শেখের ছেলে এবং রাজবাড়ী জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাতে দৌলতদিয়া ঘাট থেকে তাকে আটক করে পুলিশ।

এই ঘটনায় মারপিটের শিকার পুলিশের কনস্টেবল মীর ইয়াসিন আলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পুলিশের কারচালক কনস্টেবল মীর ইয়াসিন আলী মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাটে জরুরি দায়িত্ব পালন করছিলেন। কর্তব্য পালনকালে তিনি সরকারি রে-কারের বিল প্রস্তুত করছিলেন। এসময় মমিন শেখের নেতৃত্বে কয়েক যুবক এই কাজে বাঁধা প্রদান করেন। সরকারি কাজে বাঁধা প্রদানের কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। এসময় আশপাশের লোকজন ও অপর পুলিশ সদস্যরা এগিয়ে এলে অন্যান্যরা পালিয়ে যায়। কিন্তু মমিন শেখকে আটক করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে মমিন শেখসহ পলাতক আসামি কথিত সাংবাদিক সোহাগ মিয়া, সোহেল রানা চৌধুরী ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে কনস্টেবল মীর ইয়াসিন আলী মামলা দায়ের করেছেন। আটক মমিন শেখকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ ও অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ