গৌরীপুরে শুভ্র হত্যার তদন্তে গোয়েন্দা পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ২১:৪৭আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:৫০




মাসুদুর রহমান শুভ্র ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২১অক্টোবর) সন্ধ্যার পর থেকে জেলা পুলিশ সুপার আহমার-উজ-জামানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত কাজ শুরু করে।

তদন্তের দায়িত্বভার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেন। তিনি জানান, বুধবার সন্ধ্যার পর জেলা পুলিশ সুপার আহমার-উজ-জামানের নির্দেশে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের মামলার তদন্ত কাজ শুরু করা হয়েছে।

ইতোমধ্যে মামলার নথিপত্র তাদের হাতে চলে এসেছে বলে নিশ্চিত করেছেন তিনি। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে রাত থেকেই পুলিশি অভিযান চলবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাতে গৌরীপুর উপজেলা সদরে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:
গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা


গৌরীপুর পৌরনির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন শুভ্র

গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যাকাণ্ডে মামলা দায়ের

হত্যা মামলার আসামি হওয়ায় পৌর মেয়রকে দল থেকে বহিষ্কার

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম