জাদুঘর হবে সাতক্ষীরায়, জমি অধিগ্রহণ শেষ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ১৬:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:৫৮

জাদুঘর হবে সাতক্ষীরায়, জমি অধিগ্রহণ শেষ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় জাদুঘর স্থাপনের জন্য ইতোমধ্যে এক একর চার শতক জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, 'খুব দ্রুতই জাদুঘর স্থাপনের কাজ শুরু করা হবে। এছাড়া সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অবকাঠামোগত উন্নয়নসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।'

বুধবার (২১ অক্টোবর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, 'সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মুক্তবুদ্ধির চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের বিকল্প নেই। এজন্য সাতক্ষীরায় নাট্য উৎসব, আবৃত্তি উৎসব, বই মেলাসহ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নানা উদ্যোগ যেমন গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে, তেমনি করোনাকালেও অনলাইনে এটা চলমান আছে।'

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ