আগৈলঝাড়ায় কলেজছাত্রীর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১৬:৪৩আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৬:৫৭

 বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের কলেজছাত্রী কৃষ্ণা বৈষ্ণবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কার্তিক বৈষ্ণবের মেয়ে কৃষ্ণা বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা গালমন্দ করায় কৃষ্ণা সকলের অগোচরে দুপুরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার থানার পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে কৃষ্ণার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কৃষ্ণার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ‍এএসপি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কৃষ্ণা আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন করা হয়েছে বলেও জানান এএসপি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম