ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে

বেনাপোল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৬:৪৬আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:০৩

সম্রাট ও রশিদ চেয়ারম্যান

যশোরের শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তার দুই ছেলেকে নিয়ে ইউপি সদস্য বাবুল হোসেনকে জনসম্মুখে পিটিয়ে মারাত্মক আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আহত বাবুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে চাইলেও তারা পাঠাতে দেয়নি। পরে উপজেলা আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে তাকে যশোর কুইন্স হসপিটালে ভর্তি করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বাবুল মেম্বারের স্ত্রী রাজিয়া খাতুন বলেন, 'আমার স্বামীর মাথায় প্রচণ্ড আঘাতের কারণে যশোর কুইন্স হাসপাতাল থেকে সিটি স্ক্যান করার পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইউপি সদস্য তবিবার রহমান ও স্থানীয় গ্রামবাসী লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান- রশিদ চেয়ারম্যানের ছেলে সম্রাট একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক ব্যবসার মামলাও আছে শার্শা থানায়।

এসব বিষয়ে আব্দুর রশিদ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'একটি ঘটনা ঘটেছে, তবে আমরা সেটা পরিষদে বসে মিটমাট করার চেষ্টা করছি।'

এলাকার লোকজন জানান, গোগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ নিজেই চাঁদাবাজি, লুটপাট, দস্যুতা, মাদক ব্যবসার হোতা। তার ছেলে সম্রাট হোসেন আরও বেপরোয়াভাবে মাদক ব্যবসাসহ নানান অপকর্মে প্রত্যক্ষভাবে জড়িত। আর এসব কর্মকাণ্ডের ভাগাভাগি নিয়েই মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোগা বাজারে মারপিটের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের কাছে এখনও কোনেও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের