ধর্ষণের শিকার নারীকে থানায় যেতে বাধা, মাতব্বরসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৯:৩২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:০৩

ধর্ষণের শিকার নারীকে থানায় যেতে বাধা, মাতব্বরসহ গ্রেফতার ৩ বগুড়ার শেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক গৃহবধূকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়িতে অবরুদ্ধ রেখে থানায় যেতে বাধা দেওয়ার অভিযোগে জড়িত মাতব্বরসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেরপুর থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। এর আগে ভিকটিমের স্বামী থানায় অভিযুক্ত দুই জন ও তিন মাতব্বর ছাড়াও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকালে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে আদালতে হাজির করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার জামাইল স্কুলপাড়ার হাসান আলী ভাসানের ছেলে রবিউল ইসলাম রুবেল (১৯), জামাইল হাটখোলাপাড়ার মৃত বাচ্চু ফকিরের ছেলে আবদুল জলিল (৩২) ও গ্রাম্য মাতব্বর জামাইল মজলিশীপাড়ার খোকা প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৫৫)।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, উপজেলার জামাইল মজলিশীপাড়ার বুদ্ধিপ্রতিবন্ধী ওই গৃহবধূ ২৬ অক্টোবর স্কুলপাড়ার রবিউল ইসলামের বাড়িতে ঘুটা কিনতে যান। এ সময় রুবেল ও তার বন্ধু জলিল গামছা দিয়ে মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে। পরে ধর্ষণের ঘটনা চাপা দিতে প্রভাবশালী মাতব্বর জামাইল মজগুরীপাড়ার মৃত হাবিবর রহমান মুন্সীর ছেলে খোদা বক্স (৫০), জামাইল মজলিশীপাড়ার মৃত আবদুল কাদেরের ছেলে ফরিদ হোসেন (৫০), একই গ্রামের খোকা প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৫৫) প্রমুখ অভিযুক্তদের পক্ষে অবস্থান নেন। তারা ওই গৃহবধূকে থানায় যেতে বাধা ও গ্রামছাড়া করার হুমকি দেন। তারা গৃহবধূ ও তার পরিবারকে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন।

তিনি আরও জানান, পরে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাত ১২টার পর শেরপুর থানায় দুই ধর্ষক ও তিন মাতব্বরের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গভীর রাতে রবিউলকে শেরপুরের দুবলাগাড়ি গ্রাম ও জলিল এবং মাতবর সাইফুলকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম