বাংলা ভাইয়ের টর্চার সেলে নিহত দীপঙ্কর হত্যা মামলার সব আসামি খালাস

রাজশাহী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ২০:০৬আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২০:০৮




বাংলা ভাইয়ের টর্চার সেলে নিহত দীপঙ্কর হত্যা মামলার সব আসামি খালাস রাজশাহী বাগমারায় তৎকালীন বাংলা ভাইয়ের টর্চার সেলে নিহত দীপঙ্কর সাহা হত্যা মামলায় ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালত-১ এর বিচারক ইসমত আরা এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ সাক্ষীর দ্বারা আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিচারক সবাইকে বেকসুর খালাস দিয়েছেন।

তিনি আরও জানান, এ মামলায় মোট সাক্ষী দিয়েছেন ২০ জন। বাংলা ভাই প্রধান সিদ্দিকুর রহমানসহ এ মামলায় মোট আসামি ছিলেন ১৮ জন। আসামিদের মধ্যে ইতোমধ্যে জেএমবি প্রধান বাংলাভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় আসামি ছিল ১৭ জন। এছাড়া ১৬ বছর ধরে পরিচালিত মামলার আসামিদের আরও চার জনের মৃত্যু হয়। বাকি ১৩ আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামি পলাতক ছিলেন। পলাতক আসামিও খালাস পেয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২৯ এপ্রিল ২০০৪ সালে তৎকালীন জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে হামিরকুৎসা ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধর করে নির্মমভাবে হত্যা করা হয় দীপঙ্কর সাহাকে। এ ঘটনায় ওইদিন দীপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ সাহা বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে দীপঙ্কর আত্রাইয়ের কাশিয়াবাড়ী ঘাটের ইজারাদার ছিলেন বলে উল্লেখ করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন