ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০২০, ১৫:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৫:৩৮

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় ট্রাকের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে মো. হানিফ (৬৬) নামে একজন নিহত হয়েছেন। নিহত হানিফ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশার চালক। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালাবিবির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আনোয়ারা থানা পুলিশের এসআই মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, 'সিএনজি অটোরিকশাটি বাঁশখালী থেকে আনোয়ারা যাচ্ছিলো। কালাবিবির মোড় এলাকায় এলে চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক হানিফ ঘটনাস্থলেই মারা যান। সিএনজি থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি