পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার ছায়া তদন্তে র‍্যাব

লালমনিরহাট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ২০:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২০:২১

পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার ছায়া তদন্তে র‍্যাব বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার তদন্তে নেমেেছে রংপুরে র‍্যাব-১৩ এর সদস্যরা। শুক্রবার (৩০ অক্টোবর) র‌্যাব-১৩ এর উপপরিচালক মেজর আব্দুল্লাহ আল মুইন হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লালমনিরহাট জেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে আমাদের একটি দল র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে কাজ করছে।

এ বিষয়ে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান হাফিজ বলেন, ঘটনার পর বৃহস্পতিবার রাতেই আমরা বুড়িমারীতে অবস্থান করছি। আমরা পৃথক পৃথক দলে টহল জোরদার করেছি। প্রযুক্তিগত বিভিন্ন দিক নিয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি। আমরা যা পাচ্ছি, তা পুলিশ ও জেলা প্রশাসনকে অবহিত করছি। তদন্তের মাধ্যমে কারা, কেন এমন একটি ঘটনা সৃষ্টি করলো, এসব কিছু জানার চেষ্টা চলছে।

এদিকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ছাই করার ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে জুয়েলের শ্যালক মিলন হক তালুকদার বলেন, আমরা দুলা ভাইকে হত্যার বিচার চাই। এ ঘটনায় আমরা মামলা করবো।

তিনি আরও বলেন, আমার ভগ্নিপতি যদি কোনও অপরাধ করে থাকে, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া যেতো। কিন্তু তা না করে কেন নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হলো। ঘটনাটি সভ্য সমাজের কোনও মানুষই সমর্থন করে না। তিনি এ ঘটনার ন্যায়বিচার চান।

এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর। 

আরও পড়ুন:
লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পিটিয়ে হত্যা করে মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

‘যুবককে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হবে’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের