প্রতিপক্ষের হামলায় যুবক খুন

মাগুরা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ২০:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২০:১৩

নিহতের ছোট ভাইয়ের আহাজারি মাগুরা সদর উপজেলার সাচানি গ্রামে প্রতিপক্ষের হামলায় মাসুদ মোল্লা (৩০) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মাসুদ মোল্লা ওই গ্রামের দাউদ মোল্লার ছেলে।

নিহতের চাচাতো ইমরান ভাই জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবির হোসেনের সঙ্গে সাবেক চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সমর্থকদের বিরোধ চলছিল। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টার দিকে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থক মাসুদ মোল্লা বাড়ির সামনে দোকানে বসেছিল। সে সময় চেয়ারম্যান কবির হোসেনের সমর্থক কাজল মিয়াসহ আরও কয়েকজন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসাপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জয়নাল আবেদীন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে