রায়হান হত্যা মামলা: পিবিআই তদন্ত দলের ৮ সদস্য করোনা আক্রান্ত

সিলেট প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ১৫:৫২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৫:৫৭

রায়হান হত্যা মামলা তদন্তে কাজ করছে পিবিআই সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যা মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আট সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট পিবিআইয়ের পুলিশ সুপার খালেকুজ্জামান।

পিবিআই পুলিশ সুপার খালেকুজ্জামান জানান, আক্রান্তদের মধ্যে পিবিআইয়ের পাঁচ পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক একজন এবং দুজন কনস্টেবল রয়েছেন। এছাড়া এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলামও আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাদের চিকিৎসা চলছে। আক্রান্তদের মধ্যে তিন জন পুলিশ পরিদর্শক হাসপাতালে এবং আরও দুজন  হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’ 

গত ১৩ অক্টোবর পুলিশ সদর দফতরের এক আদেশে মামলাটির তদন্তভার কোতয়ালি থানা পুলিশের কাছ থেকে পিবিআইতে স্থানান্তরিত হয়। আলোচিত মামলাটি তদন্ত করার জন্য পিবিআই কয়েকজন চৌকিস অফিসারকে দিয়ে একটি তদন্ত দল গঠন করে।

জানা যায়, আলোচিত এই হত্যা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর পলাতক থাকলেও কারাগারে রয়েছেন কনস্টেবল টিটু চন্দ্র দাস, কনস্টেবল হারুনুর রশীদ ও নিহত রায়হানকে ছিনতাকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমান। এছাড়াও পিবিআইতে রিমান্ডে রয়েছেন এএসআই আশেক এলাহি।

আরও পড়ুন: 

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

পুলিশ ফাঁড়িতে রায়হানকে হত্যা: কনস্টেবল হারুনের ৫ দিনের রিমান্ড

দ্বিতীয় দফা ময়নাতদন্ত: ভোঁতা অস্ত্রের আঘাতেই রায়হানের মৃত্যু

আকবরকে পালাতে সহযোগিতা করায় আরেক এসআই বরখাস্ত

রায়হান হত্যার সুষ্ঠু বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী

এসআই আকবর কোথায়?

স্পন্সরশিপ পেয়েছিলেন রায়হান, নভেম্বরেই দাঁড়ানোর কথা ছিল ভিসার জন্য

রায়হানের দ্বিতীয় ময়নাতদন্তে মেডিক্যাল বোর্ড গঠন

কবর থেকে রায়হানের লাশ তুলেছে পিবিআই

আলোচনায় এসআই আকবরের বাড়ি 

এসআই আকবরের টর্চার সেলের নাম ‘ভিআইপি রুম’!

রায়হানের লাশ তুলে ফের ময়নাতদন্ত করবে পিবিআই

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু: ৪ পুলিশ বরখাস্ত, ৩ জনকে প্রত্যাহার

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

মোবাইল নম্বরটি কার?

গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে, দাবি কাউন্সিলরের

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ

 
 



/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম