ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ আটক ৭

বেনাপোল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ১১:১৫আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১১:২২

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ আটক ৭

বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশু, নারী ও পুরুষসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি তারা ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান।

আটকরা হলো- লাবনী বেগম (২৫) ও তার দেড় বছরের এক কন্যা, হাসিনা বেগম (২০), জালাল উদ্দিন (৩৫), ফিরোজা হাওলাদার ( ৩২) তার স্ত্রী জোসনা বেগম (২৮) এবং তার দুই বছর বয়সী ছেলে। এদের বাড়ি নড়াইল, যশোর, জামালপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহআলম জানান, পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বেশকিছু নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শিশু, নারী পুরুষসহ সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ