‘এখানে নৌকা বা আমার বাবা দাদা কেউ কোনোদিন পরাজিত হয়নি’

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ১৮:৫৮আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২০:২৫

সিরাজগঞ্জে উপনির্বাচনের আগের দিনে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বিএনপি’র প্রার্থী ও তার দলের নির্বাচন নিয়ে শঙ্কা ও বাধার দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। এখানে নৌকা বা আমার বাবা দাদা কেউ কোনোদিন পরাজিত হয়নি। তাই বিএনপি’র পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব আগাম অভিযোগ দাঁড় করিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত করা। কারণ, ইভিএমের মাধ্যমে ভোট হলেও এর আগে অন্য আসনে অনুষ্ঠিত ভোটগুলোতে প্রত্যাশিত মানের ভোটার উপস্থিত হয়নি এখন পর্যন্ত। সে জন্য এই আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত করে নৌকার বিজয় যাতে সুনিশ্চিত করতে পারি, এজন্য আমাদের নেতাকর্মীরা কাজ করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নৌকা প্রতীক দিয়ে সম্মান দিয়েছেন। ইভিএমে ভোটের মাধ্যমে বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করে প্রধানমন্ত্রীকে সে সম্মান ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এসময় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কে.এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল (১২ নভেম্বর) এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান