বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা: আসামি হেলাল ৫ দিনের রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১৬:২০আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৭:২২

জুয়েল হত্যা মামলার আসামি হেলাল উদ্দিনকেে আদালতে আনা হচ্ছে।

লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা মামলায় গ্রেফতার এজাহারভুক্ত আসামি হেলাল উদ্দিনের (৩০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক মোছা. ফেরদৌসী বেগম শুনানি শেষে এই আদেশ দেন।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী এবং আসামি হেলাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের উপপরিদর্শক মুসা আলম এসব তথ্য জানান। 

ডিবি পুলিশ জানায়, হেলাল উদ্দিন (৩০) বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার মফিজ উদ্দিন ওরফে মাহবুবের ছেলে। হেলাল পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া মামলা দুটির ৩৬ নম্বর এবং জুয়েল হত্যা মামলার ৩৩ নম্বর আসামি। তবে জুয়েল হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।       

বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এজাহারে থাকা আসামি হেলাল উদ্দিনকে (৬০) গত শনিবার (১৪ নভেম্বর) সকালে বুড়িমারী ইউনিয়নের উফারমারা (গুড়িয়াটারি) এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশের একটি টিম। রবিবার (১৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে জল হাজতে পাঠান এবং আজ সোমবার (১৬ নভেম্বর) শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে পিটিয়ে ও পরে পুড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারভুক্ত ১১৪ জনসহ অজ্ঞাত শত শত মানুষকে আসামি করা হয়। এ পর্যন্ত এজাহারভুক্ত ৩৪ জনসহ ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:
জুয়েলকে মসজিদ থেকে মেরে বাইরে আনার স্বীকারোক্তি আবুল হোসেনের

দাড়ি ছেঁটে গোঁফ রেখেও শেষরক্ষা হয়নি হোসেনের

হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় হোসেন আলীর রিমান্ড

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামির ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ড: প্রধান আসামি আবুল গ্রেফতার

পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

ফোর্স থাকলে দুই জনকেই রেসকিউ করতে পারতাম: পাটগ্রাম ইউএনও

জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পিটিয়ে হত্যা করে মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

যুবককে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হবে

পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার ছায়া তদন্তে র‍্যাব 

জুয়েলকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় অংশ নেওয়া বেশিরভাগই ‘কিশোর’!

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের