বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ১৮:২২আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৮:২৪

রাজবাড়ী

রাজবাড়ীতে বাবুল হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সহকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে নিয়োজিত পুলিশ ব্যারাকের পেছনে গাড়ির গ্যারেজে এই ঘটনা ঘটে। বাবুল হোসেন জেলা প্রশাসকের বাসভবনের পুলিশ ব্যারাকে কর্মরত ছিলেন।

নিহত বাবুল হোসেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তার একজন শিশু সন্তান আছে।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, বাবুল হোসেন সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্যারাকের পেছনে গাড়ির গ্যারেজে মোবাইলে কথা বলতে বলতে চিৎকার দেন। এসময় ব্যারাকে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে দৌঁড়ে গিয়ে দেখেন তিনি বিষপান করেছেন। এসময় তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে বাবুল মারা যান।

বাবুল হোসেনের স্ত্রী তানজিলা সুলতানা বলেন, 'চার বছর আগে বাবুল হোসেনের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের ২ বছর ৭ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বাবুল হোসেন পাংশা উপজেলাতে কর্মরত থাকা অবস্থায় সাথী নামে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ওই মেয়ের সঙ্গে সম্পর্কের পর থেকে সে আমার সঙ্গে কথা বলতো না। আমি তার কাছে ফোন করলে গালাগালি করতো। ৭-৮ মাস আগে সে বাড়ি যায়। তখন বাড়ির লোকজন তাকে বোঝালে সে ওই মেয়েকে বিয়ে করবে না বলে জানায়। এরপর ১০ দিন বাড়িতে থেকে চলে আসার পর আমার মোবাইল নাম্বার ব্লাকলিস্টে ফেলে রাখে। আমার ও মেয়ের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। দেড় মাস আগে সে ওই মেয়েকে বিয়ে করে। আজ ভোরে আমি খবর পাই বাবুল বিষপান করেছে।'

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, নিহত পুলিশ সদস্য বাবুল হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণ করা হচ্ছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম