মায়ের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ০২:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০২:৫৮

মায়ের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড পিরোজপুরের কাউখালীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত চাঁন হাওলাদার (২২) কাউখালী উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামের মো. শাহাজাহান হাওলাদারের ছেলে।

মা হেলেনা বেগম জানান, তার ছেলে চাঁন অটোরিকশা চালাতো। তিন-চার বছর আগে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য চাঁন প্রায়ই বাড়িতে অত্যাচার করতো। শনিবার সে নিজের ঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় নিরুপায় হয়ে অপর ছেলে স্বপন হাওলাদারকে সঙ্গে নিয়ে তিনি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি ও কাউখালী থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। এ সময় তারা চাঁনকে আটক করে। তখন চাঁনের কাছ থেকে দুই পিছ ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান