নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে দুই জঙ্গি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ০২:০২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০২:০২

জেএমবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভাণ্ডারীপুল ও কুমিল্লার কাউদকান্দির গোয়ালমারি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তারা হলো- মো. তাওহীদুল ইসলাম ওরফে জিহাদী তামান্না (২৪) ও মো. আরাফত হোসাইন ওরফে সজল (২০)। এসময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট ফোন ও উগ্রবাদী নথিপত্রের সফটকপি জব্দ করা হয়। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২২ নবেম্বর) রাত ৮টায় র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মো. তাওহীদুল ইসলাম ওরফে জিহাদী তামান্না সাতক্ষীরার কালিগঞ্জের নীলকণ্ঠপুর ও আরাফত হোসাইন ওরফে সজল কুমিল্লার দাউদকান্দির গাংকান্দার স্থায়ী বাসিন্দা। গ্রেফতারকৃতরা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)-তে যোগদান করে। পরবর্তীতে সংগঠনের পরামর্শে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গোপন অনলাইন গ্রুপে অন্তর্ভূক্ত হয়ে কর্মকাণ্ড চালাতে থাকে এবং নিয়মিত চাঁদা দেওয়া শুরু করে। তারা অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যেমে তহবিল সংগ্রহ, নতুন কর্ম-পরিকল্পনা নির্ধারণ, আঞ্চলিক কর্মকাণ্ড পরিচালনা, জেল হাজতে আটক থাকা জেএমবি সদস্যদের মুক্ত করা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ সংগঠনের প্রস্তুুতিমূলক গোপন বৈঠক করা ও বিভিন্ন জিহাদি কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছিলো

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী