২৯ কেজির বাঘাআইড় ৩১ হাজার ৯০০ টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৮:০৯আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৮:১০

 রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পরেছে ২৯ কেজি ওজনের বিশাল আকারের বাঘাআইড় মাছ। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে জেলে মো. জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।

সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে গেলে স্থানীয় চান্দু মোল্লা এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

জেলে জয়নাল সরদার জানান, রবিবার মাঝ রাতে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনও মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ সময় নিয়ে জাল উঠাই। পরে দেখতে পাই বিশাল আকারের একটি বাঘাআইড় মাছ।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, জেলে জয়নাল সরদারের কাছ থেকে এক হাজার ৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকায় মাছটি কিনি। পরে ঢাকায় যোগাযোগ করে হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম