মদ্যপ অবস্থায় অশান্তি সৃষ্টি করায় ৬ মাসের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১২:০৩আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১২:০৪

দিনাজপুর দিনাজপুরের বিরামপুরে মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করে অশান্তি সৃষ্টি করায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু হানিফ (৩৫)। সে বিরামপুর পৌরশহরের পূর্বশহরের বাসিন্দা।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবু হানিফ মদ খেয়ে মাতলামি করছিল। একই সঙ্গে সে মদ খেয়ে পরিবারে নানারকম অত্যাচার এবং জনসাধারণের শান্তি বিনষ্ট করছিল। এজন্য তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী