২২ লাখ টাকা আত্মসাতের মামলায় বর্ণমালা কোচিং পরিচালক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:৫৩

খুলনা

জমি দেওয়ার আশ্বাস দিয়ে গুলজান সিটির পরিচালকের কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করার মামলায় বর্ণমালা কোচিং সেন্টারের মালিক মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পিকচার প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, গুলজান সিটির পরিচালক আবেদ আলী বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। তাতে তিনি মনির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানান, জমি দেওয়ার আশ্বাস দিয়ে ২২ লাখ টাকা নেন মনির। এরপর তিনি আবেদ আলীকে জমি দেননি। টাকাও ফেরত না দিয়ে টালবাহানা করেন।
এ ঘটনায় মামলা নথিভুক্ত হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে মনিরকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিকচার প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, তাকে শুক্রবার জেল হাজতে পাঠানো হবে। একই এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদনও করা হতে পারে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম