ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ০৩:৪৭আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৩:৫০

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাগলু নামে থ্রি হুইলার ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম আব্দুল মজিদ (৩৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাণীশংকৈল-নেকমরদ সড়কের মীরডাঙ্গী কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা গ্রামের তফিজউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রাণীশংকৈল থেকে ড্রেজারবাহী একটি ট্রাক নেকমরদ  যাওয়ার পথে মীরডাঙ্গী কবরস্থান  হাফেজিয়া মাদ্রাসার সামনে অপরদিক থেকে আসা রাণীশংকৈলগামী একটি থ্রি হুইলার ভ্যান পাগলুকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ওই যুবক ছিটকে সড়কে পড়লে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এসময় থ্রি-হুইলার ও ট্রাক চালক উভয়েই পালিয়ে যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল লতিফ শেখ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম