জবই বিলকে কেন্দ্র করে হবে আধুনিক পর্যটন কেন্দ্র: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৭:১৯

জবই বিলকে কেন্দ্র করে হবে আধুনিক পর্যটন কেন্দ্র: খাদ্যমন্ত্রী সাপাহার এলাকায় আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলকে কেন্দ্র করে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে। পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি এখানে ইকোপার্ক, রিসোর্ট, পাখির অভয়াশ্রম, মৎস্যচাষ ও মৎস্যচাষের অভয়াশ্রমসহ ফুলে, ফলে, পাখি, মাছে প্রকৃতির যে শোভাবর্ধন সেটা করা হবে। যাতে পর্যটকরা আকৃষ্ট হয়ে এখানে এসে ভিড় জমায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে নওগাঁ সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলের মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পর্যটনকে কেন্দ্র চালু হলে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। অপরদিকে সরকারের অর্থনৈতিক অপার সম্ভবনার দ্বার উন্মোচিত হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক হারুন-অর-রশিদদের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী ও মৎস্য কর্মকর্তা মাকসুদুর আলমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসারসহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিলের নৌকায় চড়ে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে