‘সাংবাদিকদের দলীয় মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’

বাগেরহাট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৮:৫৬আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৯:০৬

‘সাংবাদিকদের দলীয় মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের থেকে তথ্য পাওয়ার আগেই গণমাধ্যমের বরাতে সঠিক তথ্য পেয়ে যান বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের দলীয় মতদার্শের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সাংবাদিকরা বিভিন্ন দলের থাকতে পারে, তবে প্রেসক্লাবকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে।

শুক্রবার বিকালে (২৭ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের থেকে তথ্য পাওয়ার আগেই গণমাধ্যমের বরাতে সঠিক তথ্য পেয়ে যান। আর সেই তথ্য অনুযায়ী তিনি দ্রুত ব্যবস্থা নেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বাগেরহাট প্রেসক্লাবে এসে পৌঁছালে নবনির্বাচিত সভাপতি নীহার রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময়ে তিনি বাগেরহাট প্রেসক্লাবের নতুন কর্মকর্তাদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বর্তমান সভাপতি অ্যাড. মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, রেজাউল করিম রেজা, শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, তরফদার রবিউল ইসলাম, এস এম রাজ, এস এম সামছুর রহমান, ফকির হাসান আলী, মো. আজাদুল হক, অলীপ ঘটক, ইয়ামিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের