নিস্তরঙ্গ মধুমতিতে ঢেউ তুললো জাতীয় সাঁতার প্রতিযোগিতা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৭:০৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:০৯

নিস্তরঙ্গ মধুমতিতে ঢেউ তুললো জাতীয় সাঁতার প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। হেমন্তের শিশিরে নিস্তরঙ্গ হয়ে থাকা পানিতে এসময় ঢেউ তুলে প্রতিযোগিতায় অংশ নেন নারী ও পুরুষ সাঁতারুরা।

পুরুষদের ১০ কিলোমিটার সাঁতার সদর উপজেলার কংশুর থেকে শুরু হয়ে হরিদাসপুর ব্রিজ পর্যন্ত এবং নারীদের ৮ কিলোমিটার প্রতিযোগিতা উলপুর ব্রিজ থেকে হরিদাসপুর ব্রিজ পযন্ত অনুষ্ঠিত হয়।

পরে বিকালে গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।

প্রতিযোগিতায় নারীদের বিভাগে সেনাবাহিনীর নাঈমা আক্তার প্রথম, নৌবাহিনীর জুলি দ্বিতীয় এবং সেনাবাহিনীর সবুরা আক্তার তৃতীয় স্থান লাভ করেন। অন্যদিকে, পুরুষ বিভাগে সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ প্রথম, সেনাবাহিনীর মো. জুয়েল আহম্মেদ দ্বিতীয় এবং নৌবাহীনীর পলাশ চৌধুরী তৃতীয় স্থান লাভ করেন।

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী