শীতলক্ষ্যা নদীতে ডুবে প্রবীণ আ. লীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪৭

চেরাগ আলী মাস্টার

গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে মাছ ধরতে গিয়ে হাজী চেরাগ আলী মাস্টার (৭০) নামে এক প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মাছ ধরার জন্য পেতে রাখা বাঁশের তৈরি ঘেরের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করেছেন।  

তার বাড়ি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর এলাকায়। তিনি স্থানীয় সিংহশ্রী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চেরাগ আলী সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে মাছ ধরতে যান চেরাগ আলী মাস্টার। এজন্য নিজেই পেতে রাখা বাঁশের ঘের দেওয়া বেড়ার (স্থানীয়ভাবে ঝাটি নামে পরিচিত) পরিচর্যা করছিলেন তিনি। তবে হঠাৎ করেই অনেকক্ষণ ধরে তিনি নিরুদ্দেশ ছিলেন। আশেপাশের লোকজন তাকে দেখতে না পেয়ে সন্ধান করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ২টার দিকে ওই ঝাটিতে নেমে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়দের ধারণা,পানিতে থাকাবস্থায় হৃদরোগে আক্রান্ত বা অন্য কোনও অসুস্থতায় তিনি পানিতে ডুবে যান। আবার ঝাটির কোনও অংশে লেগে পানিতে ডুবে শ্বাসরোধেও তার মৃত্যু হতে পারে।

তবে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত